প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মন্তব্য করেন, "কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কাজ করে থাকে, তবে সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়।"
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ ও শিক্ষক প্রশিক্ষণে আধুনিক সুযোগ-সুবিধা সৃষ্টির লক্ষ্যে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-এর নবনির্মিত একাডেমিক-কাম-প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৪)-এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ঝিনাইদহ কর্তৃক বাস্তবায়িত এই বহুতল ভবনটিতে আধুনিক ক্লাসরুম, কনফারেন্স রুম, ল্যাবরেটরি, লাইব্রেরি এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। এটি ঝিনাইদহ ও পার্শ্ববর্তী অঞ্চলের প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ পরিবেশকে আরও মানসম্মত করে তুলবে।
প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, "একটি উন্নত জাতি গঠনে যোগ্য ও দক্ষ শিক্ষকের বিকল্প নেই। এই আধুনিক সুবিধাসম্বলিত ভবনটি শিক্ষক প্রশিক্ষণের মানোন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি আরও বলেন, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে শিক্ষকরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও যোগ্য ও দক্ষ করে গড়ে তুলবেন।
পরে স্থানীয় রাজনীতি, সার বণ্টন ও সার্বিক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। বিরোধী দলের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, "বিরোধী দলের কাজই হচ্ছে সবকিছুর বিরোধিতা করা। সরকার যাই করতে যাক না কেন, বিরোধিতা করাই তাদের প্রধান কাজ।"
সার বিতরণ ও ডিলার নিয়োগ প্রসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তারা তাদের ন্যায্য পাওনা পাবেন। তিনি উল্লেখ করেন, নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়াটি আইনি নিয়ম মেনে পরিচালিত হচ্ছে এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে পুরো কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী স্পষ্ট করেন যে, স্থানীয় সরকার নির্বাচনে আইনগত কোনো বাধা নেই। তিনি বলেন, "আগে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতেন, এখন পর্যন্ত সেই ভাবেই তারা অংশ নিতে পারবেন।" সরকার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানে আশাবাদী।
এ বিষয়ে দেশবাসীকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং আধুনিক সুযোগ-সুবিধা ঘুরে দেখেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন