প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তাত্বিক পড়াশোনার সাথে সাথে গ্রামীণ ও নগর জীবনের বাস্তবতায় সমাজকর্মের বাস্তবিক জ্ঞান অর্জনের লক্ষ্য নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীরা ক্যাম্পিং কোর্স শেষে পোস্টার প্রদর্শনীর মাধ্যমে নতুনত্ব ফুটিয়ে তুলছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সমাজকর্ম বিভাগের ক্যাম্পিং কোর্সের পোস্টার শিক্ষার্থীরা প্রদর্শন করেন।
জানা যায়, বিভাগটির অন্যতম গুরুত্বপূর্ণ কোর্স 'সোশ্যাল ওয়ার্ক ক্যাম্পিং'। এই কোর্সের অংশ হিসাবে প্রায় দুই সপ্তাহ ধরে বিভিন্ন কমিউনিটিতে শিক্ষা কার্যক্রম চলে, যেখানে শিক্ষার্থীরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে মানুষের জীবনযাত্রা, সমস্যা ও সম্ভাবনার গল্প।
সাধারণত ক্যাম্পিং শেষে শিক্ষার্থীদেরকে দীর্ঘ একটি রিপোর্ট জমা দিতে হয়। তবে এবার সেই পরিচিত ছক থেকে বেরিয়ে এসেছে এক নতুনত্ব। এবারের ক্যাম্পিংয়ে শিক্ষার্থীরা শুধু রিপোর্টেই সীমাবদ্ধ থাকেনি। তাদের অর্জিত বাস্তবিক ও প্রায়োগিক জ্ঞানকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরেছে একটি দৃষ্টিনন্দন ও উদ্ভাবনী ‘পোস্টার প্রেজেন্টেশন’ বা পোস্টার প্রদর্শনীর মাধ্যমে।
ক্যাম্পিং শেষে নিজ নিজ কমিউনিটির সমস্যা, সম্ভাবনা, কেস স্টাডি এবং নিজেদের অভিজ্ঞতাকে শিক্ষার্থীরা রঙ-বেরঙের পোস্টারের মাধ্যমে সচিত্র ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছেন। প্রতিটি পোস্টারের মাধ্যমে সমাজের জীবন্ত চিত্র ফুটিয়ে তুলেছেন তারা। শিক্ষার্থীদের এই ভিন্নধর্মী উদ্যোগ ও নতুনত্বে উচ্ছাস প্রকাশ করেছেন বিভাগের শিক্ষকরা।
প্রদর্শনী পরিদর্শন শেষে শিক্ষকরা বলেন, 'সমাজকর্ম মূলত একটি অ্যাপ্লাইড ডিসিপ্লিন (প্রায়োগিক বিষয়)। এটি শুধু শ্রেণীকক্ষের তাত্বিক পড়াশোনায় সীমাবদ্ধ নয়। বাস্তব জীবনের মুখোমুখি দাঁড়িয়ে মানুষের কল্যাণে কাজ করার পদ্ধতি শেখার ক্ষেত্রে এই ফিল্ড ক্যাম্পিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।'
শিক্ষকরা আরও বলেন, 'এবারের প্রতিটি গ্রুপই তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতাকে যেভাবে পোস্টারে রূপ দিয়েছে, তা এক কথায় অসাধারণ। এটি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, দলগত কাজের মানসিকতা এবং সৃজনশীলতাকে অনেকখানি বাড়িয়ে দেবে।'
পুঁথিগত বিদ্যার সাথে বাস্তবতার এই মেলবন্ধন আগামী দিনে তাদের দক্ষ সমাজকর্মী হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বিভাগের শিক্ষকরা।
পোস্টার প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. ইসমাঈল হোসেন, বিভাগীয় প্রধান অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাস, অধ্যাপক ড. শফিকুর রহমান, অধ্যাপক আমিনা পারভীন, অধ্যাপক ড. আব্দুল জলিল, অধ্যাপক ড. আলী ওয়াক্কাস, অধ্যাপক ড. তাহমিনা ইসলাম, অধ্যাপক ফখরুল আলম, অধ্যাপক আবুল কাশেম, প্রভাষক তারিক এম এ কাইয়ুম, ইফতেখার আহমদ এবং ইসরাত জাহান ঝুমি উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন