প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রায় দেড় বছর আগে হঠাৎ করেই হেভি মেটাল ব্যান্ড ‘মেকানিক্স’-এর ইমরানের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হয়। এই সংবাদটি সংগীতাঙ্গনে বিষাদের ছায়া ফেলেছিল। দীর্ঘ সময় ধরে মারণব্যাধির বিরুদ্ধে লড়াই করার পর, অবশেষে এই গিটারিস্ট না ফেরার দেশে চলে গেলেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে ‘মেকানিক্স’-এর সহপ্রতিষ্ঠাতা ও সাবেক গিটারিস্ট সৈয়দ ইমরান আহমেদ মারা যান। ইমরানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ‘মেকানিক্স’-এর ভোকালিস্ট আফতাবুজ্জামান ত্রিদিব।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেছেন, ‘সৈয়দ ইমরান আহমেদ আমাদের ছেড়ে চিরতরে চলে গেছে। গত দেড় বছর ধরে সে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিল। আমি আমার এক ভাইকে হারালাম। সবাই তার জন্য দোয়া করবেন।’
ইমরানের মৃত্যুতে দেশের ব্যান্ড ও সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও সংগীতাঙ্গনের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শুভাকাঙ্ক্ষীরা তার আত্মার শান্তি কামনা করেছেন।
২০০৫ সালে অপার সম্ভাবনা নিয়ে আত্মপ্রকাশ করে হেভি মেটাল ব্যান্ড ‘মেকানিক্স’। সৈয়দ ইমরান আহমেদ আফতাবুজ্জামান ত্রিদিবের সঙ্গে মিলে ব্যান্ডটি গড়ে তুলেছিলেন। তবে তিনি দীর্ঘকাল ব্যান্ডটির সঙ্গে ছিলেন না। ২০০৮ সালে ‘মেকানিক্স’ ছেড়ে দেওয়ার পর পেশাগত ব্যস্ততার কারণে আর কোনো ব্যান্ডের সঙ্গে যুক্ত হননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন