প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর পাট্টা উপজেলার পাট্টায় একটি সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে লুৎফর রহমান (৬০) নামে এক বৃদ্ধাকে। অভিযুক্ত লুৎফর রহমান পাট্টা ইউনিয়নের মৃত আজাহার বিশ্বাসের ছেলে। পেশায় সে ঝাল মুড়ির দোকানী।
বুধবার (১ জুলাই) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, আসামীকে গ্রেপ্তার করে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি ঝালমুড়ি কিনতে লুৎফরের (অভিযুক্ত) বাড়িতে যায়। এ সময় লুৎফর রহমান শিশুটিকে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে গেলে তার মা শারীরিক অবস্থার অবস্থা দেখে জিজ্ঞাসা করলে প্রথমে ভয়ে কিছু না বললেও পরে সব কিছু খুলে বলে। শিশুটিকে পরে পরিবারের লোকজন রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম এ বিষয়ে বলেন, অভিযুক্ত লুৎফর রহমানকে স্থানীয়রা মারপিট করে পুলিশে খবর দিলে আমরা তাকে গ্রেপ্তার করি। এ ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা করেছেন। শিশুটি যেহেতু এখনো চিকিৎসাধীন রয়েছে সেজন্য এটিকে ধর্ষণ না কি ধর্ষণের চেষ্টা বলা যাচ্ছে না। মেডিকেল রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন