প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন প্রাপ্ত ১ হাজার ৬৯০ জন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকের অনুদান চলতি বছরের জুলাই মাস থেকে ছাড় দেওয়ার এবং দ্রুত এমপিও নীতিমালা প্রণয়নের জন্য দাবি তুলেছে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক কল্যাণ কমিটি।
সোমবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। স্মারকলিপিতে স্বাক্ষর করেন সংগঠনটির মহাসচিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল হান্নান হোসেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, গত বছরের ১০ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক শূন্য পদে নিয়োগপ্রাপ্ত এবং কর্মরত ১ হাজার ৬৯০ জন শিক্ষকের অনুদানের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও তাদের অনুদান ছাড় করা হয়নি। এর ফলে শিক্ষকেরা আর্থিক সংকটে পড়েছেন।
সংগঠনটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—২০২৬ সালের এমপিও নীতিমালা সাত কর্মদিবসের মধ্যে চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো, অনুমোদিত ১ হাজার ৬৯০ জন শিক্ষকের পাশাপাশি যাচাই-বাছাই করে অন্যান্য অনুদানবঞ্চিত শিক্ষকদের অনুদান জুলাই থেকে ছাড় দেওয়া, প্রতি মাসে নিয়মিত অনুদান প্রদান করা এবং পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মেধাবৃত্তির অর্থ প্রদান করা।
এছাড়া স্মারকলিপিতে দাবি করা হয় যে, ২০২৫ সালে আন্দোলনের পর স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির উদ্যোগ নেওয়া হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। সংগঠনটি অধিদপ্তরের মহাপরিচালকের হস্তক্ষেপ কামনা করেছে যাতে শিক্ষক ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করা যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন