প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কেনিয়ায় নানিউকি শহরে মার্কিন অর্থায়নে নির্মিত একটি ইবোলা কোয়ারেন্টাইন কেন্দ্রের বিরুদ্ধে চলমান বিক্ষোভে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে।
মাউন্ট কেনিয়ার পাদদেশে অবস্থিত নানিয়ুকি শহরের লাইকিপিয়া বিমান ঘাঁটির কেন্দ্রটিতে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআরসি) থেকে আগত মার্কিন নাগরিকদের কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। বর্তমানে ডিআরসি ইবোলা প্রাদুর্ভাবের বিরুদ্ধে যুদ্ধ করছে।
এএফপি সংবাদসংস্থার খবর অনুযায়ী, কেনিয়ায় এখন পর্যন্ত ইবোলা রোগের কোনো ঘটনা শনাক্ত হয়নি। তাই অনেক স্থানীয় বাসিন্দা উদ্বিগ্ন যে, সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকা ব্যক্তিদের দেশে আনা ঝুঁকির কারণ হতে পারে।
বিমানঘাঁটির কাছে কয়েক ডজন লোক জড়ো হয়ে বিক্ষোভ করেছে। বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন সুরক্ষা সরঞ্জাম পোশাক পরে ছিলেন এবং ‘ইবোলা’ লেখা একটি কফিনও বহন করতে দেখা গেছে।
এএফপি'র প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস ব্যবহার করেছে এবং বেশ কয়েকজনকে আটক করেছে।
বিক্ষোভকারী জিপ্পোরাহ ওয়াচিরা এএফপি'কে বলেন, ‘আমাদের দেশে এই রোগ নেই। তারা আমাদের দেশে ভাইরাস নিয়ে আসছে।’
এই কোয়ারেন্টাইনে ৫০টি আইসোলেশন বেড থাকবে এবং এটি মার্কিন কর্মীদের মাধ্যমে পরিচালিত হবে।
এই কোয়ারেন্টাইন প্রকল্পকে ঘিরে এর আগেও গত ১ জুন বিক্ষোভ হয়েছিল।
মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, ওই বিক্ষোভে দুই জনের মৃত্যু হয়েছে। তবে তাদের মৃত্যুর সঠিক কারণ এখনো জানানো হয়নি।
কেনিয়ার উচ্চ আদালত কেন্দ্রটির নির্মাণে সাময়িক স্থগিতাদেশ দিলে স্থানীয় বিরোধিতা সত্ত্বেও সরকার প্রকল্পটি এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন