প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করার কারণে স্বৈরাচারী কায়দায় লোকজনকে গ্রেপ্তার করা হচ্ছে। তিনি উল্লেখ করেন যে, এই পরিস্থিতির ফলে মানুষের কথা বলার অধিকারে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
গাজীপুরে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, ‘গ্যাস ও জ্বালানিসহ নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে। এভাবে চলতে থাকলে আগামী রমজানে সাধারণ মানুষের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে, তা বলা যাচ্ছে না।’
তিনি সরকারের সমালোচনার কারণে ২২ জনের গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করে বলেন, ‘এতে মানুষের কথা বলার অধিকারে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে এবং দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।’
গাজীপুরের সিফাতসহ সম্প্রতি গ্রেপ্তার হওয়া সকলের অবিলম্বে মুক্তি দাবি করেন তিনি।
নাহিদ ইসলাম আরও জানান, ‘সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয়েছে, কিন্তু পোশাক শ্রমিকসহ বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয়নি।’ এ সময় তিনি শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সব পেশাজীবীর বেতনের বিষয়টি সমন্বয় করতে সরকারের প্রতি আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন