প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধুপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের মধুপুরে এই উদ্বোধন অনুষ্ঠান শনিবার (১৯ জুলাই) বিকেলে মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি নঈম উদ্দীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এডভোকেট ওবায়দুল হক নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোছাম্মদ লায়লা আন্জুমান বানু, ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান, মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একে এম ফজলুল হক, মধুপুর উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিম্স, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি রিজভী আহমেদ এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে মধুপুর উপজেলা দল এবং ঘাটাইল উপজেলা দল। খেলায় মধুপুর একাদশকে হারিয়ে ঘাটাইল একাদশ ০/১ গোলে বিজয়ী হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন