প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লা জেলার ১৮ থানায় একযোগে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ৮৪ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতের এই অভিযানে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তারা গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেন।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে এবং তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ার লক্ষ্যে জেলা পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
পুলিশ সুপার জানান, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকবিরোধী এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন