প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মোহামেডান স্পোর্টিং ক্লাব জয় দিয়ে নতুন মৌসুমের সূচনা করেছে। চাঁদপুরে ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবের বিরুদ্ধে ১-০ গোলের কষ্টার্জিত জয় অর্জন করেছে সাদা-কালোরা।
ম্যাচের ১৮ মিনিটের মাথায় ‘সোনার হরিণ’ খ্যাত গোলের দেখা পায় মোহামেডান। অধিনায়ক মোজাফফরভের কর্নার থেকে হেডে গোল করেন জাহিদ শান্ত। অন্যদিকে, ফকিরেরপুল একাধিক সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি। আসলে তাদের ম্যাচে ফিরতে দেননি মোহামেডানের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তিনি দারুণ কিছু সেভ করে সতীর্থদের হাসিমুখে মাঠ ছাড়তে সহায়তা করেছেন।
মোহামেডানের মতো জয় পেয়েছে বাংলাদেশ পুলিশও। মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম সিটিকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ পুলিশ। দলের হয়ে গোল করেছেন—মানিক মোল্লা, জুনিয়র এনগং স্যাম ও শফিক কাগিমু।
দিনের অন্য ম্যাচে হোঁচট খেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটে জোনাথন সানতানার গোলে এগিয়ে গিয়েও ১-১ গোলের ড্রয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। পিডব্লিউডির হয়ে ৬০ মিনিটে সমতাসূচক গোল করেন ইয়োহান এমবিডা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন