প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে নৌকা উলটে যাওয়ার কিছুদিন পর ১৫ বছর বয়সী এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে উপস্থিত তিনজনের মধ্যে একমাত্র সেই বেঁচে ছিল।
দুর্ঘটনায় কিশোরটির বড়ভাই এবং এক চাচাতো ভাই প্রাণ হারিয়েছে। মার্কিন কোস্ট গার্ড পরে উলটে যাওয়া নৌকাটির ওপর বসে থাকা অবস্থায় কিশোরটিকে দেখতে পায়। এরপর তাকে একটি উদ্ধারকারী নৌযানে নিরাপদে তুলে নেওয়া হয়।
উদ্ধার হওয়া কিশোরের নাম ডেরেক পার্কার আগনাঙ্গা। কোস্টগার্ড জানায়, ৪ সেপ্টেম্বর আলাস্কার উপকূলের সেন্ট লরেন্স দ্বীপ থেকে ১৮ ফুটের একটি নৌকায় মাছ ধরতে বের হয়েছিল ওই তিন ভাই। তবে নির্ধারিত সময়ে ফিরে না আসায় কোস্টগার্ড অনুসন্ধান শুরু করে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ডের একটি বিমান উলটে যাওয়া নৌকাটি শনাক্ত করে। তখন কিশোরটি উলটে থাকা অ্যালুমিনিয়ামের নৌকার ওপর একা বসে ছিল। কাছাকাছি একটি মাছ ধরার নৌকা দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে। পরে তার বড় ভাই ও চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকারী নৌকার ক্যাপ্টেন অ্যাডাম হোয়াইট জানান, উদ্ধার করার সময় কিশোরটি প্রচণ্ড ঠান্ডা ও অন্ধকারের মধ্যে সমুদ্রের প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে উলটে যাওয়া নৌকাটি আঁকড়ে ধরেছিল। তখন তার শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে গিয়ে হাইপোথার্মিয়া দেখা দিয়েছিল। খাবারের পাশাপাশি পানির তীব্র সংকট থাকলেও কিশোরটি হাল ছাড়েনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন