প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরের নকলায় উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) হিসেবে কৃষিবিদ আব্দুল ওয়াদুদ-এর যোগদান এবং কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খানের বদলী জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে কৃষি কর্মকর্তাগণের বরণ ও বিদায় উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ এবং বিদায়ী অতিথি কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খান। এছাড়া উপজেলা কৃষি অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তাগণও বক্তব্য প্রদান করেন।
কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খানের শেরপুর কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটে বদলী হওয়ার ফলে কৃষিবিদ আব্দুল ওয়াদুদ তার স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে কৃষিবিদ আব্দুল ওয়াদুদ সিলেট বিভাগের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ যখন কৃষি অফিসে পৌঁছান, তখন তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়। এটি তাঁর নকলায় তৃতীয়বারের মতো কৃষি অফিসে যোগদান। পূর্বে তিনি নকলা উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও পরে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
আলোচনা সভার পর বিদায়ী কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং কৃষি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে উপহার হিসেবে তার হাতে বিভিন্ন উপঢৌকণ তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা কৃষি অফিসে ও মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন