প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি সপ্তাহের শেষের দিকে ইরানে নতুন হামলা চালানোর সম্ভাবনা রয়েছে—এমন মন্তব্য করেছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, সম্ভাব্য হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না।
ব্যারাকের মন্তব্যের প্রেক্ষিতে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে আমি এ বিষয়ে কিছুই জানি না।”
এর আগে, অনলাইন পডকাস্ট উপস্থাপক মারিও নওফলের সঙ্গে এক সাক্ষাৎকারে টম ব্যারাক ইরানে নতুন মার্কিন হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি সিরিয়া ও ইরাক বিষয়ক মার্কিন বিশেষ দূতের দায়িত্বও পালন করছেন।
সপ্তাহান্তে ইরানে হামলা হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ব্যারাক বলেন, “এ সপ্তাহান্তে হামলা হতে পারে? অবশ্যই।”
তিনি আরও বলেন, ট্রাম্প এখনো একটি চুক্তিতে পৌঁছানোর জন্য “আগ্রহী, আলোচনার জন্য প্রস্তুত। তবে এ ক্ষেত্রে প্রেসিডেন্ট কী চান, সে বিষয়ে তিনি অত্যন্ত স্পষ্ট।”
ব্যারাক আরও জানান, ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের উদ্দেশ্য সরকার পরিবর্তন করা হবে না।
তিনি বলেন, “এর পরিণতি সরকার পরিবর্তন হবে না। প্রেসিডেন্ট এমন একটি ভারসাম্য প্রতিষ্ঠা করতে চান, যাতে কোনো জিম্মি না থাকে, কোনো হুমকি না থাকে এবং বিশ্ব পরিস্থিতি শান্ত হতে পারে।”
যদিও সপ্তাহান্তে হামলার বিষয়ে ব্যারাকের মন্তব্য এবং ট্রাম্পের বক্তব্যের মধ্যে অসংগতি রয়েছে, তবে যুক্তরাষ্ট্র ইরানে হামলার জন্য কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কি না, তা স্পষ্ট নয়।
সূত্র: আলজাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন