প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিশরের পূর্বাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন। এ তথ্যটি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। খবর
বুধবার সকালে দক্ষিণ সিনাই প্রদেশের লোহিত সাগর উপকূলবর্তী দাহাব ও নুয়েইবা শহরের মধ্যবর্তী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
জর্ডানীয় ও মিশরীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, নিহতদের মধ্যে জর্ডানের নাগরিকও রয়েছে। তবে নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রায় ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
দাহাব ও নুয়েইবা অঞ্চলটি মিশরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক পর্যটক সেখানে ভ্রমণ করেন।
মিশরে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বেপরোয়া গাড়ি চালানো এবং সড়কের দুর্বল রক্ষণাবেক্ষণকে এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়।
এর আগে, গত মাসে উত্তর-পূর্বাঞ্চলীয় ইসমাইলিয়া প্রদেশে দুটি লরির সংঘর্ষে ১৮ জন নিহত এবং ৩০ জন আহত হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন