প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান জানিয়েছেন, ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে যতদিন সফলতা অর্জিত না হবে, ততদিন অভিযান অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মিরপুরে হকারদের হামলায় আহত চিত্র সাংবাদিক সিফাত শাহরিয়ারকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি উল্লেখ করেন, সিটি করপোরেশনের আওতাধীন যে কোনো জায়গা দখল হলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করবে উত্তর সিটি করপোরেশন।
মিরপুরের ঘটনার প্রেক্ষিতে জামায়াত আমিরের মন্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন আসন ভিত্তিক নয়, জনগণের নাগরিক সেবা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করছে। এটি করপোরেশনের আওতাধীন যেকোনো স্থানে হতে পারে।’
অভিযান পরিচালনায় চাপ রয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে শফিকুল ইসলাম বলেন, ‘আমি বিএনপির কর্মী, আমি প্রশাসক, আমাকে চাপ প্রয়োগের সুযোগ নেই। সিটি করপোরেশনের সুযোগ-সুবিধা নিশ্চিত করাই প্রশাসকের দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করে সিটি করপোরেশন।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন