প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাত্র একশ টাকা দিয়ে গরুর মাংস সহ ভাত বিক্রির ফলে আলোচনায় আসা মিজানুর রহমান, যিনি ভাইরাল মিজান নামে পরিচিত, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। রবিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে পুলিশ আটক করে।
কাফরুল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ রবিবার ফুটপাত সহ অন্যান্য স্থানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে কাজ করছিল। এই প্রক্রিয়ার মধ্যে আগারগাঁওয়ের মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য কর্মকর্তার সঙ্গে তিনি বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মিজান সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদের আঘাত করেন। এর পর তাকে আটক করে কাফরুল থানায় নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানিয়েছেন, সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে মামলা দায়ের করে মিজানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মিজানুর রহমান মিজান আগারগাঁওয়ের ফুটপাতে একটি ছোট ভাতের দোকান চালান। একশ টাকায় গরুর মাংসের সঙ্গে ভাত, আলু ও ডাল বিক্রির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন