প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় কোস্টগার্ড কর্তৃক তিন ট্রাক ইউরিয়া সারসহ দুইজনকে আটক করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার, কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০ সেপ্টেম্বর রাত ১টার দিকে সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী। এই অভিযানের সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে সার স্থানান্তরের সময় দুইজনকে আটক করা হয়।
অভিযানে প্রায় ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এসব বস্তায় মোট ৩৫ হাজার কেজি সার ছিল। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত তিনটি ট্রাকও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা সার, তিনটি ট্রাক এবং আটক দুইজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন