প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাশিয়ায় বাংলাদেশি জনশক্তি রফতানি এক লাখে উন্নীত করার লক্ষ্যে আলোচনা চলছে দুই দেশের মধ্যে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রস্তাবে রুশ কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত এগিয়ে নিতে সম্মতি দিয়েছে বলে জানা গেছে।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার (৮ জুন) গণামাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ থেকে রাশিয়া পর্যন্ত জনশক্তি রফতানি আগামী এক বছরের মধ্যে এক লাখে উন্নীত করার বিষয়ে আলোচনা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রুশ কর্তৃপক্ষের কাছে এই প্রস্তাব উত্থাপন করায় তারা বিষয়টি দ্রুত এগিয়ে নিতে সম্মত হয়। বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি রাশিয়ায় কর্মরত রয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শিগগিরই সম্পন্ন হবে বলেও আশা করা হচ্ছে।
এছাড়া, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বর্তমান বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম বলে উভয় পক্ষ একমত হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার বাজারে বিশেষ করে তৈরি পোশাক ও ওষুধ রফতানি দ্রুত বৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। এ প্রেক্ষাপটে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে একটি ব্যবসায়িক প্রতিনিধি দলকে রাশিয়া সফরের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রুশ পক্ষ, সংবাদ বিজ্ঞপ্তিতে এটি যোগ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, সফরকালে প্রযুক্তি খাতে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয় নিয়ে সহযোগিতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কৃষি ও স্বাস্থ্য খাতে এআই প্রযুক্তির প্রয়োগ নিয়ে একটি রুশ প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের প্রস্তাব দেন, যা রুশ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে গ্রহণ করে। পাশাপাশি, বাংলাদেশের জাতীয় এআই নীতিমালা প্রণয়ন এবং দেশে এআই বিষয়ে উৎকর্ষ কেন্দ্র প্রতিষ্ঠায় সহায়তা করার আগ্রহও প্রকাশ করেছে রাশিয়া।
ড. খলিলুর রহমান বর্তমানে তিন দিনের সরকারি সফরে রাশিয়ায় অবস্থান করছেন। তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন