প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চোখে-মুখে ক্লান্তির চিহ্ন, এলোমেলো চুল, সাদামাটা শাড়ি এবং বিষণ্ন দৃষ্টির অধিকারী। যেন কিছু না বলেও অনেক না-বলা গল্প প্রকাশ করছেন অভিনেত্রী দীপা খন্দকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তাঁর একটি ছবিতে ভিন্ন এক দীপাকে দেখা যাচ্ছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি নিজেই শেয়ার করেছেন তিনি। ছবিটি প্রকাশের পর তাঁর নতুন লুক নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়।
তবে এটি বাস্তব জীবনের কোনো মুহূর্ত নয়, বরং একটি নাটকের দৃশ্য।
দীপা জানিয়েছেন, ছবিটি তাঁর অভিনীত নতুন মিনি সিরিজ ‘কর্মফল’-এর একটি স্থিরচিত্র, যা ইতিমধ্যে মুক্তি পেয়েছে।
সাম্প্রতিক সময়ে দর্শকদের মধ্যে পারিবারিক গল্পের নাটকের প্রতি আগ্রহ আবারও বৃদ্ধি পাচ্ছে। আর পারিবারিক গল্পের নাটক বললে দর্শকদের কাছে পরিচিত মুখ দীপা খন্দকার। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি এ ধরনের গল্পকে গুরুত্ব দিয়ে আসছেন।
অভিনেত্রী গণমাধ্যমে বলেন, ‘আমি ক্যারিয়ারের শুরু থেকেই পারিবারিক গল্পের নাটকগুলোকে প্রাধান্য দিয়ে আসছি। মাঝে আমাদের নাটক কিছুটা এখান থেকে সরে আসে। এখন অনেক নির্মাতা আবার পারিবারিক গল্পের নাটক নির্মাণ করছেন। দর্শক সেগুলো দারুণভাবে দেখছেনও। এ নাটকও আশা করি দর্শকের ভালো লাগবে। নাটকের প্রতিটি চরিত্রে তারা নিজেদের খুঁজে পাবে।’
‘কর্মফল’ সিরিজে দীপা খন্দকারের সঙ্গে আরো অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, আ.খ.ম হাসান ও মনিরা মিঠুসহ অনেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন