প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত বন্ধুর দাফনে অংশগ্রহণের উদ্দেশ্যে কবরস্থানে গিয়েছিলেন। চল্লিশোর্ধ্ব ওই ব্যক্তি বাবার কবর জিয়ারত শেষে সেটির ওপর বসার সাথে সাথে কবরের পাথরের কাঠামো ভেঙে পড়ে। এতে তিনি ভেতরের সমাধিকক্ষে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
এই ঘটনা ঘটেছে বুধবার (২১ অক্টোবর) ব্রাজিলের এস্পিরিতো সান্তো রাজ্যের লিহারেস শহরের সাও জোসে পৌর কবরস্থানে। কবরস্থানটি রিও ডি জেনিরো থেকে প্রায় ৪০০ মাইল উত্তরে অবস্থিত।
ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর একটি প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তি ঘটনার দিন মোটরসাইকেলে করে কবরস্থানে এসেছিলেন তার সদ্যপ্রয়াত বন্ধুর দাফনের স্থান জানার জন্য। তথ্য সংগ্রহের পর তিনি মোটরসাইকেল পার্ক করে বাবার কবরের দিকে হেঁটে যান। জিয়ারত করার আগে অথবা পরে কবরের পাথরের ঢাকনার ওপর বসেন।
এসময় পুরো কাঠামো ভেঙে পড়ে এবং তিনি ভেতরের গভীরে পড়ে গুরুতর আহত হন। শব্দ শুনে কবরস্থানে আসা অন্যান্য ব্যক্তিরা দ্রুত সেখানে ছুটে আসেন। পরিস্থিতি বুঝতে পেরে তারা অ্যাম্বুলেন্সে খবর দেন। অ্যাম্বুলেন্স আসার পর চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন।
কবরস্থানের কর্মী নাজারে ব্রাভিন জানান, ওই ব্যক্তি মোটরসাইকেলে করে কবরস্থানে এসে তার বন্ধুকে কোথায় দাফন করা হবে, তা জানতে চেয়েছিলেন। পরে মোটরসাইকেলটি পার্ক করে তিনি বাবার কবরের দিকে হেঁটে যান। সেখানেই ঘটে প্রাণঘাতী দুর্ঘটনাটি।
দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে, এই মর্মান্তিক ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে লিনহারেস সিটি কাউন্সিল।
এক বিবৃতিতে পরিষদ জানিয়েছে, কবরস্থানের সাধারণ জায়গার রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের হলেও প্রতিটি স্বতন্ত্র কবরের দেখভালের দায়িত্ব সংশ্লিষ্ট পরিবারের। সামনে ‘অল সোলস ডে’ উপলক্ষে কবরস্থানগুলোতে দর্শনার্থীদের ভিড় বাড়তে পারে উল্লেখ করে সবাইকে সাবধানে চলাফেরার ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সিটি কর্তৃপক্ষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন