প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং আশপাশের এলাকায় গত রাতে রুশ হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং বেশ কিছু ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষই নিজেদের হামলা জোরদার করেছে। এর মধ্যে বিশেষ করে ইউক্রেনের বিভিন্ন শহর ও জনপদে দূরপাল্লার হামলা বাড়িয়ে দিয়েছে মস্কো।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর প্রকাশ করেছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বৃহস্পতিবার টেলিগ্রামে একটি পোস্টে লিখেছেন, গত রাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার ফলে কিয়েভের আবাসিক এলাকা এবং গুদামগুলোতে আঘাত হেনেছে।
শহরের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ফলে আবাসিক ভবন, একটি চিকিৎসাকেন্দ্র এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পাঁচজন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন।
কিয়েভের আশপাশের বৃহত্তর অঞ্চলের ব্রোভারি জেলায় পৃথক হামলায় একজন পুরুষ নিহত এবং অন্য একজন আহত হয়েছেন, এ তথ্য জানিয়েছেন আঞ্চলিক গভর্নর তিমুর তকাচেঙ্কো।
তিনি জানিয়েছেন, ‘একটি শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভাতে সংশ্লিষ্ট সব সেবা সংস্থা ঘটনাস্থলে কাজ করছে।’
ইউক্রেনের বিমানবাহিনী রাজধানীর দিকে এগিয়ে আসা ‘কালিবর’ ক্ষেপণাস্ত্রের উপস্থিতি সম্পর্কে সতর্ক করেছে। এগুলো কিয়েভ অঞ্চলের কাহারলিক গ্রামের আশপাশে শনাক্ত করা হয়েছে।
প্রায় প্রতি রাতেই কিয়েভে হামলা হচ্ছে। এর পাশাপাশি, গত কয়েক মাসে রাশিয়ার ওপর ইউক্রেন পাল্টা হামলাও জোরদার করেছে। প্রায় সাড়ে চার বছর ধরে চলা এই যুদ্ধের পর মস্কোকে আলোচনার টেবিলে বসতে চাপ দিতে এই হামলাগুলি পরিচালনা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন