প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নতুন এই ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট ১৬টি দেশের নাগরিকদের জন্য ডেনমার্কে কাজের সুযোগ সৃষ্টি হবে, যেখানে যোগ্য নিয়োগকর্তারা তাদের নিয়োগ দিতে পারবেন। খবর অনুযায়ী
ফ্র্যাগোমেন নামক অভিবাসন বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, এই নতুন ব্যবস্থা বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে ডেনিশ প্রতিষ্ঠানগুলোর জন্য সুযোগ বৃদ্ধি করবে। চীন, জাপান, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মলদোভা, মন্টেনেগ্রো, উত্তর মেসিডোনিয়া এবং সার্বিয়ার নাগরিকরা এই ব্যবস্থার আওতায় আসতে পারবেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউক্রেনের নাগরিকরাও এই কর্মসংস্থান ব্যবস্থার অন্তর্ভুক্ত থাকবেন।
তালিকায় আলবেনিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল এবং কানাডার নামও রয়েছে। এসব দেশের দক্ষ কর্মীদের জন্য ডেনমার্কে চাকরি ও ক্যারিয়ার গড়ার নতুন সুযোগ তৈরি হতে পারে।
নতুন এই অভিবাসন পথ সব নিয়োগকর্তার জন্য উন্মুক্ত থাকবে না। বিদেশি কর্মী নিয়োগের জন্য প্রতিষ্ঠানগুলোকে কিছু শর্ত পূরণ করতে হবে।
প্রথমত, প্রতিষ্ঠানটিকে প্রাসঙ্গিক কোনো যৌথ শ্রমচুক্তির আওতায় থাকতে হবে। এছাড়া, প্রতিষ্ঠানটির অন্তত দুই বছরের কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। ডেনমার্কে ওই প্রতিষ্ঠানে কমপক্ষে ১০ জন পূর্ণকালীন কর্মীও থাকতে হবে।
শর্ত পূরণকারী নিয়োগকর্তাদের ডেনিশ অভিবাসন কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর তারা নির্ধারিত শর্ত পূরণের একটি সনদ পাবেন।
সনদ পাওয়ার পরেই নতুন ব্যবস্থার আওতায় বিদেশি কর্মী নিয়োগ করা সম্ভব হবে।
নতুন ব্যবস্থায় নিয়োগ পাওয়া বিদেশি কর্মীদের জন্য ন্যূনতম বার্ষিক বেতন ৩ লাখ ২২ হাজার ড্যানিশ ক্রোনার নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬১ লাখ ৪৮ হাজার টাকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন