প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাপান বাংলাদেশে টেক সিটি গড়ে তোলার জন্য আগ্রহ প্রকাশ করেছে, এমনটি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে প্রধানমন্ত্রী সফর সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য তুলে ধরেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন। দুদেশের সম্পর্ক উন্নয়নের জন্য দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ থেকেই। জাপান বাংলাদেশে টেক সিটি গড়ে তোলার জন্য আগ্রহী।’
হুমায়ুন কবির জানান, ‘বৈঠকে তারেক রহমান জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য হচ্ছে বিনিয়োগের দ্বার উন্মোচন করা। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের জন্য অনেকের আগ্রহ দেখা যাচ্ছে।’
বাংলাদেশ এলএনজি টার্মিনাল স্থাপন করতে চায় বলেও তিনি উল্লেখ করেন, ‘এজন্য প্রধানমন্ত্রী এখানে এলএনজি টার্মিনাল পরিদর্শন করেছেন।’
সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বার্থে জাপানে এসেছেন। অতীতে সব প্রতিষ্ঠান নষ্ট করা হয়েছে। সেসব প্রতিষ্ঠান পুনর্গঠন করতে প্রধানমন্ত্রী চেষ্টা করছেন।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন