প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের জিয়ানগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও দুটি বসতঘর পুড়ে ছাই গেছে। জানা যায়, শনিবার গভীর রাতে উপজেলার ঘোষেরহাট বাজারে সোলাইমান খানের হোটেলে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এতে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান দুটি হলো জায়েদ মেডিকেল হল ও সোলাইমানের খাবার হোটেল। এ ছাড়া মনি শঙ্কর ও সাবিনা নামের দুই ব্যক্তির বসতঘর পুড়ে গেছে। আগুনে পুড়ে যাওয়ায় হোটেল ব্যবসায়ী সোলাইমান জানান, আমি একজন কলেজ পড়ুয়া শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি হোটেল ব্যবসা করে তিনি পরিবারের খরচ চালাতাম। আমার বাবা-মাসহ পরিবারের আটজন সদস্য। আগুনে আমার হোটেল পুড়ে ছাই হয়ে গেছে। হোটেলে থাকা নগদ টাকাসহ সবকিছু পুড়ে গেছে।’ আমি নিঃস্ব হয়ে গেছি।
স্থানীয়দের ধারণা, সোলাইমানের খাবার হোটেল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকান্ডের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী ও জিয়ানগর সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবদুল মান্নান শিকদার।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওয়ালিউর রহমান (রুবেল) জানান, ‘ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
মোঃ হাফিজুর রহমান
০১৯৭৯৩২৯১৮৭
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন