প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে একটি পর্যটকবাহী বাসের সাথে ট্রাকের সংঘর্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। আরব নিউজের তথ্য অনুযায়ী, এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে।
সংবাদপত্র আল-আহরামের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কায়রো-আসিউত পশ্চিম মরুভূমি সড়কে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষটি ঘটেছে। বার্তা সংস্থা এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা সড়ক থেকে ধ্বংসাবশেষ অপসারণের কাজ শুরু করেন। ক্ষতিগ্রস্ত বাসটি সরানোর জন্য একটি ক্রেন ব্যবহার করা হয়। সংঘর্ষের ফলে বাসটির সামনের অংশ সম্পূর্ণরূপে দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনাস্থলে বাসের ভাঙা ধাতব অংশ এবং অন্যান্য ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে ছিল। বাসের আসনগুলোও সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়। ট্রাকের পেছনের অংশেও বাসের ধ্বংসাবশেষ আটকে ছিল। আল-আহরাম জানাচ্ছে, আহতদের গিজা শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছে।
মিসরে সড়ক দুর্ঘটনা প্রায়শই ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং সড়ক আইন কার্যকরে দুর্বলতা এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। সরকারি পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর মিসরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
গত মাসে সিনাইয়ে একটি বাস দুর্ঘটনায় ২২ জন নিহত হয়। তাদের মধ্যে ১০ জন জর্দানের পর্যটক ছিল। এছাড়া, গত আগস্টে উত্তর মিসরে দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে অনেক শিশু ছিল। ট্রাক দুটিতে কৃষিকাজের দিনমজুররা যাতায়াত করছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন