প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলার অব্যাহত হুমকির প্রেক্ষাপটে সউদী আরব কর্তৃপক্ষ দেশের সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রেখেছে। বিশ্লেষকদের মতে, সউদী আরবের অর্থনীতিকে অচল করে দেওয়ার এই পরোক্ষ হুমকি আসলে ওয়াশিংটনের জন্য একটি গুরুতর সতর্কবার্তা হিসেবে কাজ করছে।
জর্জেটাউন ইউনিভার্সিটির কাতারের সহকারী অধ্যাপক লুসিয়ানো জ্যাকারা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে উল্লেখ করেন, "হুথিরা কৌশলগতভাবে সউদী আরবকে এই বার্তা দিতে চাইছে যে— রিয়াদ ও তার অর্থনৈতিক কাঠামোকে লক্ষ্যবস্তু করার মতো সক্ষমতা এবং রাজনৈতিক সদিচ্ছা তাদের রয়েছে।"
তিনি আরও বলেন, "এবারে হুথিরা বেশ কৌশলী চাল চালছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যে, তাদের মূল লক্ষ্য সউদী আরব এবং দেশটির অর্থনৈতিক সক্ষমতাকে আঘাত করা।"
ইরানের সাথে হুথিদের জোট এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে এই বিশ্লেষক সতর্ক করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি নৌ-অবরোধ বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে তেহরানের অর্থনীতিকে কোণঠাসা করার চেষ্টা করে, তবে ইরান ও তার সহযোগীরাও একই পথ বেছে নেবে। হুথিরা এখন ভালো করেই বোঝে যে, কেবল রণক্ষেত্রে সামরিক সুবিধা পেলেই চলবে না; বরং সউদী অর্থনীতিকে বিপদে ফেলতে হলে কৌশলী ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আঘাত হানতে হবে।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজারে নতুন করে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে, যা পরোক্ষভাবে বিশ্ব অর্থনীতিতেও প্রভাব ফেলবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন