প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উমামা ফাতেমাকে আটক করেছে পুলিশ’—এমন একটি দাবির সঙ্গে একটি ফটোকার্ড সম্প্রতি ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে উল্লেখ করা হয়েছে যে, পুলিশ নাকি রানওয়েতে থাকা বিমান থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসে।
ফ্যাক্টচেক
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধান অনুযায়ী, উমামা ফাতেমার দেশ ছেড়ে পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকের যে দাবি করা হয়েছে, তা সঠিক নয়। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে এই কনটেন্টের সূত্রপাত হয়েছে এবং এটি বাস্তব তথ্য হিসেবে প্রচার করা হচ্ছে।
ওই দাবির পক্ষে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করার পর দেখা যায় যে, দাবির সমর্থনে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করার জন্য প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও, নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন বক্তব্যের প্রমাণ মেলেনি।
আলোচিত দাবির ফটোকার্ডের উৎস নিয়ে অনুসন্ধান করলে, ‘Gojobvision’ নামে একটি ফেসবুক পেজে আলোচিত দাবির সঙ্গে ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
‘Gojobvision’ পেজটি পর্যবেক্ষণ করলে এটিকে প্যারোডি/স্যাটায়ার পেজ হিসেবে চিহ্নিত করা যায়। পেজটির পর্যবেক্ষণে আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্টও পাওয়া যায়। এই তথ্য থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, উমামা ফাতেমার দেশ ছেড়ে পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকের দাবিটি মিথ্যা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন