প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর অতিবাহিত হলেও পটুয়াখালীর বিধ্বস্ত বেড়িবাঁধগুলো এখনো পুরোপুরি মেরামত করা হয়নি। যেটুকু মেরামত হয়েছে, তা সঠিক মাপে না হওয়ায় সিডর বিধ্বস্ত মির্জাগঞ্জের চরখালী-গোলখালীসহ তেতুলিয়া নদীর পাড়ের উপকূলবাসী উদ্বেগ প্রকাশ করছেন। ক্ষতিগ্রস্ত মানুষের প্রধান দাবি ছিল উঁচু বেড়িবাঁধ নির্মাণের। কিন্তু গত ১৯ বছরেও তা বাস্তবায়িত হয়নি।
২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে ঘূর্ণিঝড় সিডর পটুয়াখালীসহ উপকূলীয় জেলার ৬৭৭ জন মানুষের প্রাণ কেড়ে নেয়। ৫৫ হাজার ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়। সিডরের ফলে জেলার ৯০০ কিলোমিটার বেড়িবাঁধ ও রাস্তাঘাট বিধ্বস্ত হয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের চরখালী-গোলখালী, লোহালিয়া, পায়রাগঞ্জ, লাউকাঠী এবং উপকূলবাসী। শুধু মানুষ নয়, গৃহপালিত পশু-পাখি ও বন্যপ্রাণীও হয়ে পড়ে আশ্রয়হীন। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ আজও সেই দুর্বিষহ স্মৃতি বয়ে নিয়ে চলছেন।
তবে ক্ষতিগ্রস্ত মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা ছিল উঁচু বেড়িবাঁধ নির্মাণের। কিন্তু গত ১৯ বছরেও তা বাস্তবায়ন হয়নি। বিধ্বস্ত বেড়িবাঁধের সম্পূর্ণ মেরামত না হওয়ায় পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলের মানুষ চরম হতাশা ও শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের চাওয়া এখন শক্তিশালী উঁচু বেড়িবাঁধ, যাতে সিডরের মতো ঘূর্ণিঝড়ে তাদের জীবন আর বিপন্ন না হয়।
মির্জাগঞ্জ উপজেলার বেখাখালী গ্রামের মোহাম্মদ আশরাফ মাঝি জানান, সিডরে বেড়িবাঁধ ভেঙে পানিতে তলিয়ে যাওয়ার কারণে তাদের এলাকায় চারজন নিহত হয়েছেন এবং দুজন এখনও নিখোঁজ রয়েছেন। তিনি বলেন, "আমরা উঁচু বেড়িবাঁধ চাই, যাতে করে আর কখনো এমন অবস্থার মধ্যে পড়তে না হয়।"
সুফিয়া বেগম জানান, পানির তোড়ে তিনি একটি গাছের ডাল ধরেছিলেন কিন্তু তার সন্তান পানিতে ভেসে গেছে। তিনি বলেন, "আজও পর্যন্ত তার খোঁজ মেলেনি।"
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: ইমরান জানান, সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলোর উচ্চতা বাড়াতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, "প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সিডরের মতো কোনো ক্ষতি হবে না।"
জেলায় মোট বেড়িবাঁধের দৈর্ঘ্য ১৩৪০ কিলোমিটার। এর মধ্যে বর্তমানে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত রয়েছে ৫ কিলোমিটার এবং আংশিক ক্ষতিগ্রস্ত রয়েছে প্রায় ১০ কিলোমিটার এলাকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন