প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি কঠোর বার্তা প্রদান করেছেন। তিনি উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যৌথ হামলার ফলে সৃষ্ট বৈশ্বিক গভীর অনাস্থা, ইরানি জনগণের ক্ষোভ ও ক্ষতি এবং বিশ্বমঞ্চে অন্যায়ের বিরুদ্ধে ইরানের দৃঢ় অবস্থান তিনি জাতিসংঘে তুলে ধরবেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানিয়েছেন, এই অধিবেশনে তিনি ইরানি জনগণের বিরুদ্ধে সংঘটিত সহিংসতা এবং বিভিন্ন সময়ে সংঘটিত অপরাধের চিত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে উন্মোচন করবেন। তার বক্তব্য অনুযায়ী, সাম্প্রতিক সামরিক হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বৈশ্বিক কূটনীতি ও আন্তর্জাতিক বিশ্বাসের ওপর একটি বড় আঘাত হেনেছে।
তেহরান ত্যাগের আগে দেওয়া বক্তব্যে মাসুদ পেজেশকিয়ান পুনর্ব্যক্ত করেন, "যতই অন্যায় ও অবিচার করা হোক না কেন, ইরানি জনগণ কোনো অবস্থাতেই নিজেদের অবস্থান থেকে পিছু হটবে না। আন্তর্জাতিক ফোরামে আমরা আমাদের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব পূর্ণ শক্তিতে রক্ষা করব।"
মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে নিউ ইয়র্কে পৌঁছাতে যাচ্ছেন ইরানি রাষ্ট্রপ্রধান। কূটনৈতিক মহলের ধারণা, এবারের জাতিসংঘ সাধারণ অধিবেশনে ইরানের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানানো ছাড়াও বৈশ্বিক অনাস্থার সংকট নিয়ে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন