প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১১ টায় সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ওঈজউঈঠ-ওওও) প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মোঃ শরিতুল্লাহ। সভায় উপস্থিত ছিলেন ইএসডিও -আইসিআরডিসিভি-ওওও প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর মোছাঃ আরিফা খানম।
সভায় সদর ইউনিয়নের সকল সদস্যবৃন্দ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, টউগঈ, শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন সরকারি লাইন ডির্পাটম্যান্টের ইউনিয়ন প্রতিনিধি, সাংবাদিক, নারী প্রতিনিধি, সিপিপির সদস্য, কৃষক প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং এনজিও প্রতিনিধিরা মিলিয়ে প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন। প্যানেল চেয়ারম্যান মোঃ শরিতুল্লাহ সভায় জানান, ইএসডিও'র বাস্তবায়নে যে কাজগুলো সম্পন্ন হয়েছে তা প্রশংসার দাবি রাখে এবং তিনি অনুরোধ জানান যে ধারাবাহিকতা বজায় রেখে আরও কিছু নতুন কাজ সম্প্রসারিত করা উচিত। শিক্ষক এস এম ইয়াহিয়া ইকবাল সকল সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সু-সমন্বয়ের মাধ্যমে আরও ব্যাপক উন্নয়ন এবং দুর্যোগ সহনশীলতার সাথে কাজ করার জন্য অনুরোধ করেন। তিনি ইএসডিও’র এই কাজের ভূয়সী প্রশংসা করেন।
সভায় উন্মুক্ত আলোচনায় এলাকার সমস্যা ও উন্নয়নের কাজগুলো তুলে ধরা হয় এবং সমস্যাগুলো সমাধানের জন্য সবার সহযোগিতা চাওয়া হয়। দুর্যোগ প্রতিরোধে ইএসডিও -মুসলিম এইডের কাজেরও প্রশংসা করা হয় এবং ভবিষ্যতে কাজ করার সুযোগ হলে তা সম্প্রসারিত করতে অনুরোধ করা হয়। সভা শেষে ৮টি ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে দুযোর্গের আগাম সতর্ক সংকেত দেওয়ার জন্য মোট ৮ সেট উপকরণ বিতরণ করা হয়, যার মধ্যে রয়েছে (১টি করে হ্যান্ড মাইক, ১টি করে টর্চ লাইট, এবং ৩টি করে পতাকা)। সভায় মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের প্রজেক্ট কো-অর্ডিনেটর (হিউম্যানিটারিয়ান) এস এম মনোয়ার হোসেন এবং ইএসডিও- আইসিআরডিসিভি- ওওও প্রকল্পের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা, কমিউনিটি ফ্যাসিলিটেটর আয়শা আকতার ও এসকে জাহিদুল ইসলাম প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন