প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পেশাগত উৎকর্ষ ও অনুসন্ধানী সাংবাদিকতাকে সম্মান জানাতে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হবে মোট ২৬টি ক্যাটাগরিতে, যা প্রিন্ট, অনলাইন, টেলিভিশন ও রেডিও বিভাগে বিতরণ করা হবে। ডিআরইউ সদস্যদের রিপোর্ট জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে আগামী ১৪ অক্টোবরের মধ্যে।
মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা প্রদান করা হয়। দেশের অন্যতম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এবং ডিআরইউর যৌথ আয়োজনে এবারও এ অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সেরা প্রতিবেদনগুলো নির্বাচন করার জন্য ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিকের সমন্বয়ে একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে। ডিআরইউর সদস্যরা ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন এ অ্যাওয়ার্ডের জন্য জমা দিতে পারবেন।
এছাড়া, প্রিন্ট ও অনলাইন বিভাগে ১৫টি এবং টেলিভিশন ও রেডিও বিভাগে ১১টি, মোট ২৬টি বিষয়ে পুরস্কার প্রদান করা হবে। প্রিন্ট ও অনলাইন বিভাগে ১৫টির মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি, শিক্ষা (মহামান্য রাষ্ট্রপতির সৌজন্যে), স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানি, আর্থিক খাত (ব্যাংক, বিমা ও পুঁজিবাজার), অপরাধ ও আইনশৃঙ্খলা, আর্থিক অন্তর্ভুক্তি, রাজনীতি, প্রশাসন, বিচার ও নির্বাচন কমিশন, ক্রীড়া, কৃষি ও পরিবেশ, নারী, শিশু ও মানবাধিকার, সুশাসন ও দুর্নীতি (অনুসন্ধানী), নগরীর সমস্যা ও সম্ভাবনা, বৈদেশিক সম্পর্ক (কূটনীতি ও জনশক্তি)-সৌজন্যে মনোয়ারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, ডিআরইউ এবং সামগ্রিক অর্থনীতি।
টেলিভিশন ও রেডিও বিভাগের ১১টি বিষয় হলো- শিক্ষা, স্বাস্থ্য ও সেবা খাত, বিদ্যুৎ ও জ্বালানি, আর্থিক খাত ও সামগ্রিক অর্থনীতি, অপরাধ ও আইনশৃঙ্খলা; আর্থিক অন্তর্ভুক্তি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রাজনীতি, প্রশাসন, বিচার ও নির্বাচন কমিশন, ক্রীড়া, কৃষি ও পরিবেশ, নারী, শিশু, মানবাধিকার ও সুশাসন এবং অনুসন্ধানীমূলক তথ্যচিত্র/অনুষ্ঠান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২১ সালে নগদ প্রথম ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের সঙ্গে যুক্ত হয়। এরপর ২০২৫ সালে দ্বিতীয়বার এবং এ বছর তৃতীয়বারের মতো এ আয়োজনের সঙ্গে যুক্ত হলো প্রতিষ্ঠানটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, নগদের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস মুহাম্মদ জাহিদুল ইসলাম, অ্যাওয়ার্ডের সমন্বয়ক ও ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন