প্রিন্ট এর তারিখঃ ২৩শে অক্টোবর, ২০২৬ইং; ১১:৩৪ এম || প্রকাশের তারিখঃ ১০ই আগস্ট, ২০২৬ইং; ০১:৫৩ পি.এম
হোসেনপুরে 'নান্না বিরিয়ানি হাউজ'-এ খাবারের মান নিয়ে ক্ষোভ, কুরুচিপূর্ণ ব্যবহারের অভিযোগ
কিশোরগঞ্জের হোসেনপুর বাজারের 'নান্না বিরিয়ানি হাউজ'-এ নিম্নমানের খাবার পরিবেশন এবং ক্রেতাদের সাথে রেস্তোরাঁ কর্তৃপক্ষের দুর্ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কাঞ্চন মিয়া জানান, প্রতিষ্ঠানটিতে মানসম্মত খাবারের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে পরিবেশন করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের খাবার।
ভুক্তভোগী কাঞ্চন মিয়ার অভিযোগ, বিরিয়ানি অর্ডার করার পর তাকে মুরগির সিনার শুধু হাড় ও হাড়গোড়যুক্ত অংশ দেওয়া হয়, যেখানে খাওয়ার উপযোগী মাংসের কোনো অস্তিত্বই ছিল না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "টাকা দিয়ে ভালো খাবার খাওয়ার প্রত্যাশা থাকলেও থালায় দেওয়া হয়েছে শুধু হাড়।"
পরবর্তীতে তিনি বিষয়টি নিয়ে রেস্তোরাঁর দায়িত্বে থাকা স্টাফ ও মালিকের কাছে আপত্তি জানালে সমাধান পাওয়ার বদলে উল্টো চরম দুর্ব্যবহার ও কুরুচিপূর্ণ আচরণের শিকার হন।
স্থানীয়দের দাবি, প্রতিষ্ঠানটি চড়া দাম রাখলেও প্রায়শই অসন্তোষজনক খাবার পরিবেশন করে। কোনো ক্রেতা প্রতিবাদ করলে মালিক ও কর্মচারীরা একজোট হয়ে অসৌজন্যমূলক আচরণ করে থাকে।
এ বিষয়ে ভুক্তভোগী কাঞ্চন মিয়াসহ স্থানীয় সাধারণ ক্রেতারা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে অতিদ্রুত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে খাবারের মান যাচাই ও রেস্তোরাঁটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"