প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দৌলতপুর সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর ধারাবাহিক কঠোর অবস্থানের অংশ হিসেবে বিজিবি পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে, যার মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা শেওড়াতলা মাঠে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান চালায়। অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬ বোতল মদ, ৭৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৩,০০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (এগারো লক্ষ চৌত্রিশ হাজার) টাকা।
অন্যদিকে, ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ডিগ্রিরচর নামক স্থানে বিজিবির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৬ বোতল ফেয়ারডিল সিরাপ, ৪ বোতল স্কাফ, ১,৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (ছয় লক্ষ আট হাজার) টাকা।
এই দুটি পৃথক অভিযানে মোট (সতেরো লক্ষ বিয়াল্লিশ হাজার) টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালানমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং দেশের যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন