প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
১৪৪৮ হিজরির পবিত্র হজ মৌসুম সামনে রেখে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগাম প্রস্তুতি শুরু করেছে।
তারই অংশ হিসেবে বিশ্বের ৭৫টিরও বেশি দেশের হজবিষয়ক দপ্তরের সঙ্গে ধারাবাহিক প্রস্তুতিমূলক বৈঠক তারা শুরু করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ১৪৪৮ হিজরির হজ মৌসুমের প্রাথমিক পরিকল্পনার অংশ হিসেবে এসব বৈঠকের আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর হজবিষয়ক দপ্তর এবং সৌদি কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় আরো জোরদার করা এবং আগেভাগেই বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠকগুলোতে আসন্ন হজ মৌসুমের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন দেশের হজবিষয়ক দপ্তরের কর্মপরিকল্পনা পর্যালোচনা করা, হজ কার্যক্রম পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা ও বিধি-বিধান তুলে ধরা এবং বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে।
এ ছাড়া সংশ্লিষ্ট হজ দপ্তরগুলোর চাহিদা ও প্রয়োজনীয়তা পর্যালোচনা করা হচ্ছে এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার কাজও করা হচ্ছে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, আল্লাহর মেহমানদের সর্বোত্তম সেবা নিশ্চিত করা এবং তাদের পবিত্র সফরকে সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করাই এসব প্রস্তুতির মূল লক্ষ্য। সৌদি নেতৃত্বের নির্দেশনা এবং সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য সামনে রেখে, ‘আল্লাহর মেহমান সেবা কর্মসূচি’র উদ্দেশ্য বাস্তবায়নেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে।
মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, হজ শুরু হওয়ার অনেক আগেই সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করা হবে, যাতে হাজিদের সৌদি আরবে আগমন থেকে শুরু করে মক্কা-মদিনায় অবস্থান, পরিবহন, আবাসন ও অন্যান্য সেবার ক্ষেত্রে সম্ভাব্য জটিলতা কমিয়ে আনা যায়।
সৌদি কর্তৃপক্ষের প্রত্যাশা, আগাম পরিকল্পনা ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত প্রস্তুতির ফলে ১৪৪৮ হিজরির হজ মৌসুমে সেবার মান আরো উন্নত হবে। একই সঙ্গে বিশ্বের বিভিন্নপ্রান্ত থেকে আসা আল্লাহর মেহমানরা যেন অধিক স্বাচ্ছন্দ্য, প্রশান্তি ও নিরাপত্তার সঙ্গে পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন, এবং তাঁদের আধ্যাত্মিক অভিজ্ঞতা যেন আরো সমৃদ্ধ হয়—এটাই হবে এবারের প্রস্তুতির অন্যতম প্রধান লক্ষ্য।
সূত্র : সৌদি প্রেস এজেন্সি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন