প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযানে ১.৫ কেজি গাঁজা ও ১৯ গ্রাম ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখা।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) রাতে নগরীর কোতোয়ালি মডেল থানাধীন ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিএমপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার একটি বিশেষ আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য কালিজিরা বাজার এলাকায় অবস্থান নেয়। পরে রাত সাড়ে ৮টার দিকে বাজারের আব্দুল আউয়াল হাওলাদারের ওয়ার্কশপের সামনে অভিযান চালানো হয়।
অভিযানের একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনকভাবে অবস্থান করা মো. কামরুজ্জামান বাবু (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা সামগ্রী তল্লাশি করে ১.৫ কেজি গাঁজা এবং ১৯ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক মো. কামরুজ্জামান বাবু বরগুনা জেলার পাথরঘাটা থানার রুপদন, কাটাখালি এলাকার বাসিন্দা। তিনি মো. হুমায়ুন কবির বাদশার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে বিএমপির বিভিন্ন ইউনিট নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা শাখার বিশেষ আভিযানিক দল কালিজিরা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে।
এ ঘটনায় আটক মো. কামরুজ্জামান বাবুর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিএমপি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন