প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরের উপকণ্ঠে গোলাবর্ষণ করেছে।
এ তথ্য লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) প্রকাশ করেছে।
সংস্থাটি জানায়, নাবাতিয়েহ জেলার মায়ফাদুন ও জাওতার আশ-শারকিয়াহ শহরের নিকটবর্তী এলাকায় থেমে থেমে গোলাবর্ষণ করা হয়েছে। এছাড়া, ইসরাইল সীমান্তের কাছাকাছি দক্ষিণাঞ্চলের বারাআচিট ও ওয়াদি আল-সালুকি শহরের আশপাশেও গোলা নিক্ষেপ করেছে ইসরাইলি বাহিনী।
এর আগে বারাআচিট ও হাদাথা শহরে হামলার ঘটনা ঘটেছিল বলে এনএনএ জানিয়েছে।
সংস্থাটির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, খিয়াম শহরে ইসরাইলি বাহিনী তল্লাশি অভিযানকে জোরদার করেছে। এসব ঘটনার ফলে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন