প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প থেকে প্রায় ৫০০ জন সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সংগঠনের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিনব্যাপী অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে প্রায় ৫০০ জন সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন এবং এসময় ৩৫ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়েছে।
যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, "মানবিক বাংলাদেশ গঠনে জাতীয়তাবাদী যুবদলকে উৎপাদন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। খাল খনন, বৃক্ষরোপণ এবং ডেঙ্গু ও এডিস মশা নিধনসহ জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংগঠনটিকে ভূমিকা রাখতে হবে।"
তিনি আরও বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যুবকদের হাতের কাজ, টাইপিং ও ওয়েল্ডিংয়ের মতো কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। এর মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। যুবদলও দেশের পুনর্গঠন ও উৎপাদনমুখী কর্মকাণ্ডে ভূমিকা রেখেছে।"
এসময় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুবদলের সহ-সভাপতি ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান এবং সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমন, সহ-স্বাস্থ্য সম্পাদক আল মামুন হাসান খান এমিল উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন