প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশি এলএনজি বহনকারী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে কোনো ধরনের সমস্যা হবে না। ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি জানিয়েছেন, মক্কা প্যাক্টের সদস্য রাষ্ট্রগুলোও হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে মন্তব্য করেন ইরানের রাষ্ট্রদূত। বৈঠকের সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূত জানান, তার দেশ এই চুক্তিকে নিজেদের বিরুদ্ধে কোনোভাবে দেখছে না। যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো নিয়ে সবার কাছে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে।
মক্কা প্যাক্টের মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে ইসলামি দেশগুলোর নিজেদের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলে ইরান মক্কা প্যাক্টে যোগ দেওয়ার বিষয়টি গ্রহণ করবে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে ইরান শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা করেছে, কোনো ইসলামী বা আরব রাষ্ট্রে হামলা করেনি।
মক্কা প্যাক্ট এমন একটি সময়ে গঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র মনে করছে তাদের নিরাপত্তা শঙ্কার মধ্যে রয়েছে। প্রায় ১০ বছর আগে ইরান মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চল ঘোষণার প্রস্তাব দিয়েছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ওই প্রস্তাবে সমর্থন দেয়নি। রাষ্ট্রদূত তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্কের উন্নতি নিয়েও কথা বলেন।
হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের হামলার কারণে এ নিয়ে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়েছে। বাংলাদেশের এলএনজি বহনকারী জাহাজের হরমুজ প্রণালি অতিক্রম করতে কোনো সমস্যা হবে না। মক্কা প্যাক্টের সদস্য রাষ্ট্রগুলোর জাহাজও এই প্রণালি দিয়ে চলাচল করতে সক্ষম হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন