প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশব্যাপী দুই দিনের মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার (১৪ আগস্ট) দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কেন্দ্র থেকে যৌথভাবে এই কর্মসূচিটি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচির অনুযায়ী, আগামী ১৫ আগস্ট শনিবার, জন্মবার্ষিকীর দিন, দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে মরহুমার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন হবে। এর পরের দিন ১৬ আগস্ট রবিবার, সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিটগুলোকে এই ঘোষিত কর্মসূচি যথাযথ মর্যাদায় ও সর্বাত্মকভাবে বাস্তবায়নের জন্য সংগঠনের শীর্ষ নেতারা নির্দেশনা প্রদান করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন