প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে খুলশী থানা পুলিশ চার সহযোগীসহ বান্দরবান জেলা পুলিশের কনস্টেবল অনিক দাশকে আটক করেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে তাদের আটক করা হয়। এই পুলিশ সদস্য ছুটিতে থাকাকালীন একটি চোরাই মোটরসাইকেল চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী জানান, চোরাই মোটরসাইকেল বিক্রির সময় বান্দরবানের ওই পুলিশ কনস্টেবল এবং তার চার সহযোগীকে আটক করা হয়েছে।
খুলশী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, চোরাই মোটরসাইকেল চক্রের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে প্রথমে চক্রের এক সদস্যকে আটক করা হয়। ওই সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কনস্টেবল অনিক দাশসহ অন্যান্যদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই পুলিশ সদস্যের চক্রের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনার কারণে খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
বান্দরবান জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রাম শহরে চোরাই মোটরসাইকেল বিক্রির সময় ওই কনস্টেবল আটক হয়েছেন। মামলার কাগজপত্র হাতে পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন