প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা গমের একটি বড় চালান চট্টগ্রামে এসে পৌঁছেছে, যার পরিমাণ প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন। এই তথ্য বুধবার (২১ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস একটি বার্তায় প্রকাশ করেছে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি বাংলাদেশ যে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন পুষ্টিগুণসম্পন্ন গম ক্রয় করেছে, তার মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের এই গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি, এটি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্যিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন