প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ছোট পর্দার জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয় করেছেন সালমান শাহর জীবন ও ক্যারিয়ার অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’-এ। এই সিরিজের মাধ্যমে সালমান শাহকে ঘিরে তৈরি গল্পে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি, যা তাকে কিংবদন্তি অভিনেতার নতুন দৃষ্টিকোণ থেকে জানার সুযোগ করে দেয়।
সালমান শাহর মৃত্যুর ঘটনা সম্প্রতি আবারও আলোচনায় এসেছে। তিন দশক পর মামলাটিতে নতুন আইনি কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে মামলার আসামিদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এমন একটি সমসাময়িক ইস্যুর প্রেক্ষাপটে অপূর্বর কাছে জানতে চাওয়া হয়েছিল, সালমান শাহকে তিনি কিভাবে দেখেন। এ প্রশ্নের জবাবে কালের কণ্ঠকে তিনি বলেন, ‘উনি এত সুদর্শন ছিলেন, মনে রাখার মতো এবং প্রজন্মের পর প্রজন্ম ধারণ করে রাখার মতো একজন ছিলেন সালমান শাহ।
তিনি ছিলেন স্টাইল আইকন। যদি কেউ তার অর্ধেকও ক্যারি করতে পারে, তাহলে মানুষ ওই ব্যক্তিকে স্টাইলিশ বলে। সালমান শাহের মধ্যে সেই ধরনের অরা ছিল। প্রজন্মের পর প্রজন্ম তার সেই অরাটাকে ক্যারি করে গেছে এবং আরও অনেক দিন করবে।
এটা থেকেই বোঝা যায় যে, তিনি কত বড় মাপের শিল্পী ছিলেন।
অপূর্বর মতে, সালমান শাহ শুধু একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ছিলেন না, বরং তার নিজস্ব স্টাইল, ব্যক্তিত্ব ও পর্দায় উপস্থিতি তাকে সময়ের সীমানা ছাড়িয়ে অনন্য এক তারকায় পরিণত করেছে। মৃত্যুর তিন দশক পরও নতুন প্রজন্মের কাছে তার আবেদন এতটুকু কমেনি। বরং সময়ের সঙ্গে তার প্রভাব আরও বিস্তৃত হচ্ছে।
‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে সালমান শাহর জীবনের নানা অধ্যায় তুলে ধরা হয়েছে।
সেই চরিত্র ও গল্পের সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা অপূর্বর ক্যারিয়ারে একটি আলাদা অধ্যায় হয়ে আছে। সালমান শাহকে নিয়ে সাম্প্রতিক আলোচনা আবারও মনে করিয়ে দিচ্ছে—বাংলা চলচ্চিত্রে তার প্রভাব কতটা গভীর ও দীর্ঘস্থায়ী।
উল্লেখ্য, আজকের এই দিনে (৬ সেপ্টেম্বর) তিন দশক আগে ঢালিউডে নেমে এসেছিল শোকের ছায়া। মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ। তার চলে যাওয়ার মধ্য দিয়ে চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয়েছিল এক অপূরণীয় শূন্যতা। সময়ের হিসাবে আজ সেই শূন্যতার তিন দশক পূর্ণ হলো। অথচ এত বছর পরও দর্শকের হৃদয়ে সালমান শাহ রয়ে গেছেন অপ্রতিদ্বন্দ্বী এক রাজপুত্র হয়ে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন