প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উপসাগরীয় অঞ্চলে নতুন করে যুদ্ধের পুনরাবৃত্তি প্রতিরোধের উদ্দেশ্যে এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও শক্তিশালী করার লক্ষ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক ও কাতার। এ তথ্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অফিস থেকে প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত প্রেসিডেন্টের দোলমাবাহচে কার্যালয়ে দ্বিপাক্ষিক ও প্রতিনিধিদল পর্যায়ের বৈঠক শেষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তুরস্ক সফরে আসেন তুরস্ক-কাতার উচ্চপর্যায়ের কৌশলগত কমিটির ১২তম বৈঠকে অংশগ্রহণের জন্য।
চুক্তি স্বাক্ষরের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মন্তব্য করেন, ‘উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের পুনরাবৃত্তি রোধে আমরা কাতারের সঙ্গে একসাথে কাজ করে যাব।’
তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, এই চুক্তি তুরস্ক ও কাতারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন একটি মাত্রা প্রদান করবে।
এর আগে, এরদোয়ানের রাজনৈতিক দল একে পার্টির (AK Parti) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টে দেখা যায়, তুরস্কে আয়োজিত এক আনুষ্ঠানিক সংবর্ধনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন প্রেসিডেন্ট এরদোয়ান। উল্লেখ্য, উচ্চপর্যায়ের এই বৈঠকে প্রতিরক্ষা ছাড়াও বাণিজ্য, শিক্ষা ও কূটনৈতিক সহযোগিতাসহ আরও কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সূত্র: তুর্কি টুডে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন