প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢালিউডের অভিনেত্রী পরীমনি অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সক্রিয়। তিনি সবসময় তার ভক্ত-অনুরাগীদের মাঝে নিজের ভালোবাসা ও অনুভূতির কথা প্রকাশ করেন। নিজের জীবনের ঘটনাবলী বা রটনা সম্পর্কে কোনো কিছুই আড়াল করেন না তিনি।
পরীমনির জীবনের ‘প্রথম প্রেম’ বা প্রিয় ক্রাশ নিয়ে নেটদুনিয়ায় আলোচনা চলতেই থাকে, নেটিজেন ও ভক্ত-অনুরাগীদের মধ্যে। এ বিষয়ে জানার আগ্রহও তাদের মধ্যে কম নয়। পর্দায় নিয়মিত কাজের পাশাপাশি, পরীমনি নেটদুনিয়ায় নিজের ভালো লাগার মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে শেয়ার করে থাকেন। যদিও কিছু বছর আগে এ বিষয়ে তিনি নীরবতা ভেঙেছিলেন। সেই ধারাবাহিকতা এখনও বজায় রেখেছেন তিনি।
পরীমনির একাধিক প্রেম ও বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনা ও সমালোচনার শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জীবনের ‘প্রথম সবকিছু’ নিয়ে কথা বলেছেন। প্রথম ক্রাশ, প্রথম প্রেম, প্রথম আয়, প্রথম ছবি মুক্তি পাওয়ার অনুভূতি ইত্যাদি বিষয়ে তাকে প্রশ্ন করা হয়। প্রথম ক্রাশ সম্পর্কে জানতে চাইলে, পরীমনি বলেন— ‘ক্রাশ! রনিত রায়।’ অর্থাৎ ‘আদালত’ সিরিজের ‘কেডি পাঠক’ হিসেবে পরিচিত সেই অভিনেতার নামটাই উল্লেখ করেন তিনি।
এবার সামাজিক মাধ্যমে সেই প্রথম প্রেমের মানুষের একটি ভিডিও শেয়ার করেছেন পরীমনি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তিনি ফেসবুক পেজে ভারতের জনপ্রিয় অভিনেতা, কেডি পাঠকখ্যাত রনিত রায়ের একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে রনিত রায়কে গভীর মনোযোগে বাঁশি বাজাতে দেখা যায়। কেডি পাঠক ভিডিও প্রকাশ করে লিখেছেন— ‘যাদের ছাড়া আপনি বাঁচতে পারবেন না, তাদেরকেই আপনি তৈরি করছেন— আপনাকে ছাড়া বাঁচতে শেখার জন্য।’
প্রথম ভালোবাসার মানুষের বাঁশির সুর এবং জীবনমুখী আবেগঘন ক্যাপশন পরীমনির মনকে আকৃষ্ট করেছে, তা বলাই বাহুল্য। তাই হয়তো ভিডিওটি নিজের ওয়ালে শেয়ার করে তিনি রনিত রায়ের নাম লিখে পাশে একটি লাল ভালোবাসার ইমোজি যুক্ত করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন