প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন ১৩ গ্রামের দীর্ঘদিনের ভূমিসংক্রান্ত সমস্যা সমাধানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় স্থানীয় বাসিন্দারা অবরোধ কর্মসূচি পালন করেছেন। স্থানীয় বাসিন্দারা এই অবরোধ কর্মসূচী পালন করেন। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের পর তারা অবরোধ প্রত্যাহার করে, পরে সড়কের পাশে তারা মানববন্ধন করেন।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে 'নিজ ঘরে পরবাসী' পরিষদের স্থানীয় বাসিন্দারা মহাসড়কের পদুয়ার বাজার অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ কর্মসূচি প্রায় ৩০ মিনিট ধরে চলায় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রী এবং পরিবহনচালকদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়।
বিক্ষোভকারীরা জানান, বিমানবন্দর-সংলগ্ন এলাকার ভূমির মালিকানা, কর আদায় এবং চলাচলের রাস্তা ব্যবহারের বিষয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরোধ চলছে। একাধিকবার সমস্যার সমাধানের চেষ্টা করা হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
অবরোধ চলাকালে স্থানীয় বাসিন্দা মীর হোসেন অভিযোগ করেন, পূর্বপুরুষদের মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে রাখা হয়েছে এবং স্থানীয়দের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তারা বলেছেন, তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চান। দীর্ঘদিন ধরে এই সমস্যার কোনো সমাধান হচ্ছে না।
আরেক বাসিন্দা মাহবুব মজুমদার বলেন, ব্রিটিশ আমল থেকে এই জমি তাদের মালিকানাধীন। তিনি প্রশ্ন করেন, "তাহলে আমরা কেন অন্য কোনো কর্তৃপক্ষকে কর দেব?" তিনি বলছেন, তারা এই সমস্যার একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান চান।
'নিজ ঘরে পরবাসী' পরিষদের মূখ্য সমন্বয়ক আশিক চৌধুরী বলেন, "আমরা নিজ ভূমিতে অনেকটা পরাধীন অবস্থায় আছি।" তিনি জানান, ১৩টি গ্রামের মানুষ ভূমি সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান চাই।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আলোচনার মাধ্যমে ভূমিসংক্রান্ত বিরোধের স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে। তা না হলে তারা ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
অবরোধের কারণে সৃষ্ট যানজটের বিষয়ে কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বলেন, "আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। তবে আমাদের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছে।"
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, "সকাল থেকে আন্দোলনকারীরা মানববন্ধন করে। কেউ কেউ মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পরে আমরা তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক রেখেছি।"
মানববন্ধনে অংশ নেন জেলা বিএনপি নেতা এস এ বারী সেলিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, বিএনপি নেতা মাহবুব মজুমদার, নিজ ঘরে পরবাসী পরিষদের আহ্বায়ক ফরিদ উদ্দিন মজুমদার, সদস্য সচিব হাশেম মেম্বার, মূখ্য সমন্বয়ক আশিক চৌধুরী, মনির হোসেন, হাবিবুর রহমান, শফিকুল ইসলাম স্বপন মিতুল। এছাড়াও ১৯ নং ওয়ার্ড নিউরা হতে রাশেদুল করিম সজীব, ইউসুফ মিয়া সেলিম চৌধুরী, ২০ নং ওয়ার্ড কাজীপাড়া হতে কাজী দেলোয়ার হোসেন, কাজী মুজিবুর রহমান, ২০ নং ওয়ার্ড উনাইশার হতে কাজী আকরাম উদ্দিন, কাজী মফিজ, কাজী আমির হোসেন, ২১ নং ওয়ার্ড হতে মাহবুবুর রহমান মজুমদার, মোরশেদুর রহমান মজুমদার, হুমায়ুন কবির মজুমদার, আবুল বাশার, এ কে এম মঞ্জুরুল আমিন সরকার, শিমুল রিপন, শাহ আলম আশরাফসহ ১৩টি গ্রামের কয়েক হাজার এলাকাবাসী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন