প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ১১ জন বিদেশি পর্যটক এবং দুজন ক্রু সদস্য রয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা।
পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট) বিমানটি পেরুর বিখ্যাত ঐতিহাসিক নিদর্শন ‘নাজকা লাইনস’ পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বিমানটি ইকা বিভাগের পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাস্থলে উপস্থিত পুলিশ মেজর হোর্হে আন্দ্রেদে সাংবাদিকদের জানান, বিমানে থাকা ১১ জন যাত্রী ও ২ জন ক্রুর সবাই মারা গেছেন।
স্থানীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, বিমানটি মাটিতে আছড়ে পড়ার পরপরই চারদিকে আগুন ধরে যায়। এ কারণে তাৎক্ষণিকভাবে কোনো উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। বিমানটি পেরুর ভ্রমণ সংস্থা অ্যারোডিয়ানা’র ছিল। তবে দুর্ঘটনার মূল কারণ এখনো জানা যায়নি।
এদিকে, খ্রিস্টপূর্ব ৫০০ থেকে খ্রিস্টাব্দ ৫০০-এর মধ্যবর্তী সময়ে মাটিতে খোদাই করা বিশালাকার জ্যামিতিক নকশা ও পশুপাখির চিত্রের জন্য ‘নাজকা লাইনস’ বিশ্বজুড়ে পরিচিত। এটি ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এই বিশালাকার মূর্তি ও নকশা বিমান থেকে স্পষ্টভাবে দেখা যায় বলেই পর্যটকরা আকাশপথে এটি পরিদর্শনে যান। মাচু পিচু, কুস্কো ও নাজকা লাইনসের মতো বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থানের কারণে প্রতি বছর পেরুতে লাখ লাখ আন্তর্জাতিক পর্যটকের সমাগম ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন