প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা বৃদ্ধি পাওয়ার লক্ষণ দেখা গেলেও, তেহরান সংঘাতের সমাপ্তির জন্য তার শর্তগুলো শিথিল করবে না বলে ইঙ্গিত দিয়েছেন দেশের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি।
মঙ্গলবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাইয়ের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে, খামেনি যুদ্ধের অবসানে ইরানের শর্ত পূরণের পাশাপাশি ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এই পরিস্থিতির অবসানের ওপর গুরুত্ব আরোপ করেন। এ তথ্য প্রকাশ করেছে ইরান সরকারের অর্থায়নে পরিচালিত ইংরেজি ভাষার সংবাদমাধ্যম প্রেস টিভি।
বৈঠকের সময়, খামেনি ইরানের জনগণ ও তেহরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বয়ে গঠিত ‘প্রতিরোধ অক্ষের’ অধিকার এবং স্বার্থ রক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৈঠকে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রেখে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা সুরক্ষার বিষয়েও আলোচনা করেন খামেনি এবং রেজাই। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
বুধবার প্রেস টিভিকে দেওয়া বক্তব্যে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, সর্বোচ্চ নেতার নির্দেশনায় একটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে এবং এতে দেশের কৌশলগত দিকনির্দেশনা পরিষ্কার হয়েছে।
তিনি বলেন, খামেনির নির্ধারিত লক্ষ্য অর্জনে তার সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। একই সঙ্গে পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
সূত্র: আলজাজিরা
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন