প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরের বিশিষ্ট সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, যিনি ‘মাদার তেরেসাখ্যাতি’ এবং শেরপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের প্রতিষ্ঠাতা, মর্যাদাপূর্ণ ‘আনসাং ওমেন নেশন বিল্ডিং অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করায় সংবর্ধনা পেয়েছেন। গত রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে শেরপুর শহরের একটি হোটেলে ‘করিম অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজিয়া সামাদ ডালিয়ার হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন ‘করিম অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর প্রতিষ্ঠাতা ও আয়কর উপদেষ্টা সেরাজুল করিম পনির।
এ সময় অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ শিব শংকর কারুয়া, মডেল গার্লস ইনস্টিটিউটের প্রধান শিক্ষক দিলরুবা বেগম রূপা, নজরুল মঞ্চের জেলা আহ্বায়ক ইমামুল হক এবং অবসরপ্রাপ্ত ব্যাংকার মোশারফ হোসেন বক্তব্য রাখেন। বক্তারা রাজিয়া সামাদ ডালিয়ার দীর্ঘদিনের সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর এই আন্তর্জাতিক স্বীকৃতি শেরপুরবাসীর জন্য গৌরবের বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে শেরপুরের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন