প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কাতারে আটক তিনজন ইরানি পাইলটের শারীরিক অবস্থা খারাপ বলে মন্তব্য করেছেন ইরানের সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাঘেরজাদেহ। তিনি তাদের দ্রুত স্থলভাগের কোনো হাসপাতালে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
ইরাকের বার্তাসংস্থা শাফাক নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
শনিবার (২২ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের সাথে কথা বলেন বাঘেরজাদেহ। তিনি বলেন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান কমিটির প্রধান হিসেবে তিনি জানতে পেরেছেন যে, তিনজন পাইলটকে উপকূলের বাইরে অনুপযুক্ত পরিবেশে রাখা হয়েছে। এর ফলে, তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটছে বলেও তিনি দাবি করেন।
তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তিনজন ইরানি পাইলটকে আটকে রাখার অভিযোগকে অস্বীকার করেছে। কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানি বিমানটি দেশটির আকাশসীমা লঙ্ঘন করার পর এবং যোগাযোগের চেষ্টায় সাড়া না দেওয়ায় কাতারি বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছিল।
পরে অনুসন্ধান ও উদ্ধারকারী দল একজন পাইলটের মরদেহের অংশবিশেষ উদ্ধার করে বলেও কাতার জানায়।
এর আগে, গত ১৬ আগস্ট, বাঘেরজাদেহ অভিযোগ করেছিলেন যে, পাইলটদের পরিণতি তদন্তের জন্য ইরানের একটি তথ্য অনুসন্ধানকারী দল পাঠানোর অনুরোধে কাতারি কর্তৃপক্ষ দেরি করছিল।
কিন্তু কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগকেও অস্বীকার করেছে। কাতারের দাবি, তাদের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের বিস্তারিত পর্যালোচনা করার জন্য ইরানি একটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
ফলে, তিনজন পাইলটের বর্তমান অবস্থান ও শারীরিক পরিস্থিতি নিয়ে ইরান এবং কাতারের বক্তব্যে স্পষ্ট মতপার্থক্য লক্ষ্য করা গেছে।
সূত্র: শাফাক নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন