প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মারজান সোহেলকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। ১৫০ পিস ইয়াবাসহ তাকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়াপট্টি কালীবাড়ি রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বুধবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা শাখার সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমানের নির্দেশনায় ডিবির একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় মারজান সোহেলকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন